Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

আকাশপথে ভ্রমণের সময়ই ফুটবল বিশ্বকাপের ম্যাচ উপভোগের সুযোগ দিচ্ছে Singapore Airlines। যাত্রীদের জন্য বিশেষ এই সুবিধা চালু করা হচ্ছে নির্বাচিত ফ্লাইটে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত তাদের নির্দিষ্ট কিছু ফ্লাইটে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে।

এয়ারলাইনটির ইন-ফ্লাইট বিনোদন প্ল্যাটফর্ম ‘ক্রিসওয়ার্ল্ড লাইভ টিভি’র ‘স্পোর্ট ২৪’ চ্যানেলের মাধ্যমে যাত্রীরা লাইভ ম্যাচ দেখতে পারবেন। একই সঙ্গে ‘বিবিসি নিউজ’ চ্যানেলে আন্তর্জাতিক সংবাদ ও ব্যবসায়িক আপডেটও পাওয়া যাবে।

সিঙ্গাপুর এয়ারলাইনস জানায়, তাদের বোয়িং ৭৮৭-১০ ও বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজে এই সুবিধা থাকবে। এছাড়া এয়ারবাস এ৩৫০-৯০০ এবং বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের নির্দিষ্ট বহরেও লাইভ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে এই সেবা নির্ভর করবে স্যাটেলাইট কাভারেজ, সম্প্রচার চুক্তি এবং নির্দিষ্ট রুটে প্রয়োজনীয় অনুমোদনের ওপর।

এ বিষয়ে এয়ারলাইনটির কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইও পি তেইক বলেন, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন সেবা যুক্ত করছে। বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগও তারই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...