Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা দুই মামলার মধ্যে একটিতে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার সকালে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, উত্তরা ও বনানী থানায় দায়ের হওয়া দুই মামলার মধ্যে একটি মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হবে। দুপুরে তাঁকে আদালতে হাজির করার প্রস্তুতিও চলছে।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

Shirin Sharmin Chaudhury আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার তিনি স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে একাধিক মেয়াদে দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকেসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মহানগর কোতোয়ালি আমলি আদালতে করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।

উল্লেখ্য, ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...