Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 April, 2026,
2:55 pm

লিংক কপি করা হয়েছে!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

সংগৃহীত ছবি

বকেয়া বেতন ও ভাতার দাবিতে শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অবস্থান বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্তও চলমান ছিল।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন ও বিভিন্ন ভাতা পরিশোধ করা হয়নি। দ্রুত পাওনা পরিশোধ না করা হলে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অবরোধের কারণে মহাসড়কের পদুয়ার বাজার অংশে উভয় দিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। তীব্র গরমে আটকে থাকা যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...