Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

গুমের বিচারের পথ আরও সুস্পষ্ট করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে জাতীয় সংসদ। ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ পাস হওয়ার মাধ্যমে গুমকে আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

মন্ত্রী বলেন, সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হয়েছে। আগে গুম সরাসরি মানবতাবিরোধী অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু নতুন সংশোধনীতে তা যুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচারে সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

বিল পাসের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, নির্দিষ্ট সময়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় তারা অংশ নেবেন এবং আপাতত এ নিয়ে আর মন্তব্য করতে চান না।

এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সংসদীয় আলোচনার শৃঙ্খলা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সংসদের ভেতরের আলোচনায় সীমাবদ্ধ থেকে কাজ করা উচিত এবং বাইরে থেকে আসা মন্তব্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

এর আগে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট সংশোধনের অংশ হিসেবে বিলটি সংসদে উত্থাপন করা হয়। সংশোধনী পাসের মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...