ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ২০২৬ বিশ্বকাপের জন্য পুনরায় শারীরিক ফিটনেস ফিরে পেতে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। বিশ্বকাপে জাতীয় দলে জায়গা করে নেওয়ার এটি তার শেষ চেষ্টা।
সান্তোস তারকা তার শেষ বিশ্বকাপে দলে থাকার জন্য সবকিছু দিয়েই লড়াই চালাচ্ছেন। তাই ব্রাজিলিয়ান লিগের শেষে ডাক্তারের পরামর্শে আবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কার তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে নেইমার ‘রিজেনারেটিভ’ পদ্ধতিতে হাঁটুর ক্ষত সারিয়েছেন নিজের রক্ত ব্যবহার করে টিস্যু মজবুত করা হয়েছে। এবার আন্তর্জাতিক বিরতির সময়ে নতুন অস্ত্রোপচার করে তিনি শতভাগ ফিটনেসে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।
বিশ্বকাপ শুরুর আগে কোচ আনচেলত্তিকে শতভাগ ফিটনেসের নিশ্চয়তা দিতে চাইছেন নেইমার, যাতে ২৬ সদস্যের দলে জায়গা নিশ্চিত করতে পারেন।