Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 7 April, 2026,
11:28 am

লিংক কপি করা হয়েছে!

প্রতিদিন বের হওয়ার সময় যে দোয়া পড়তেন নবী (সা.)

প্রতিদিন বের হওয়ার সময় যে দোয়া পড়তেন নবী (সা.)

সংগৃহীত ছবি

জীবিকার প্রয়োজনে প্রতিদিনই আমাদের ঘরের বাইরে যেতে হয়। তবে বাইরের এই সময়টুকু নানা অনিশ্চয়তা ও ঝুঁকিতে ভরা। একজন মুমিনের জন্য এ সময় আল্লাহর ওপর ভরসা করা এবং দোয়ার মাধ্যমে নিরাপত্তা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাদিসে বর্ণিত আছে, ঘর থেকে বের হওয়ার সময় একটি নির্দিষ্ট দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দাকে সঠিক পথে পরিচালিত করেন, তার জন্য নিরাপত্তা নিশ্চিত করেন এবং শয়তান থেকে হেফাজত করেন।

আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেউ ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়লে তাকে বলা হয়, তুমি হেদায়েতপ্রাপ্ত হলে, তোমার জন্য রিজিকের ব্যবস্থা করা হলো এবং তুমি নিরাপদ হয়ে গেলে। তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। (সুনানে আবু দাউদ: ৫০৯৫)

দোয়াটি হলো:
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি

অর্থ: আল্লাহর নামে বের হলাম, আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।

ইসলামে আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। পবিত্র কোরআনে বলা হয়েছে, মুমিনরা তারাই, যাদের অন্তর আল্লাহকে স্মরণ করলে কেঁপে ওঠে এবং তারা সব কাজে আল্লাহর ওপরই নির্ভর করে।

আরেক আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহর ওপর ভরসা করো, নিশ্চয়ই তিনি ভরসাকারীদের ভালোবাসেন।

তাই প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে এই ছোট দোয়াটি পড়ার মাধ্যমে একজন মুমিন সহজেই পেতে পারে আল্লাহর রহমত, হেফাজত ও দিকনির্দেশনা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...