Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 7 April, 2026,
12:18 pm

লিংক কপি করা হয়েছে!

ট্রাম্পকে পাল্টা ২০ ঘণ্টার আল্টিমেটাম ইরানের, উত্তেজনা চরমে

ট্রাম্পকে পাল্টা ২০ ঘণ্টার আল্টিমেটাম ইরানের, উত্তেজনা চরমে

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে এবার কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের এক শীর্ষ উপদেষ্টা পাল্টা হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি জানান, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টার মতো সময় রয়েছে। এই সময়ের মধ্যে পরিস্থিতি না বদলালে তার মিত্ররা ভয়াবহ পরিণতির মুখে পড়বে বলে তিনি ইঙ্গিত দেন।

মোহাম্মাদি আরও দাবি করেন, ইরান ইতোমধ্যেই বর্তমান সংঘাতে অবস্থান শক্ত করেছে এবং তারা পিছু হটবে না। তার ভাষায়, ইরান এমন কোনো সমাধান মেনে নেবে না যা তাদের অর্জনকে ক্ষতিগ্রস্ত করে বা অঞ্চলের নিরাপত্তা কাঠামো দুর্বল করে।

এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টার মধ্যে প্রণালি না খুললে সামরিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারিও দেন তিনি। বিষয়টি গ্রিনিচ সময় অনুযায়ী বুধবার রাত ১২টায় শেষ হওয়ার কথা।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...