Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
2:08 pm

লিংক কপি করা হয়েছে!

ইলিশের দাম কমাতে নতুন উদ্যোগ, উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের

ইলিশের দাম কমাতে নতুন উদ্যোগ, উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের

সংগৃহীত ছবি

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও বাজারে সরবরাহ বাড়ানোর মাধ্যমে দাম সাধারণ মানুষের নাগালে আনার উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, উৎপাদন বাড়লে স্বাভাবিকভাবেই ইলিশের দাম কমে আসবে।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।

মন্ত্রী আরও জানান, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে সবাইকে বিরত থাকতে হবে। এই সময়ে সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনো ইলিশ বাণিজ্যিকভাবে রপ্তানি করে না। যা পাঠানো হয়, তা সৌজন্যমূলক হিসেবে দেওয়া হয়।

এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...