জ্বালানি তেলের সীমিত সরবরাহের কারণে রাতভর হিলির পাম্প এলাকায় দীর্ঘ লাইন দেখা গেছে, যেখানে মোটরসাইকেল চালকরা তেল পাওয়ার আশায় অপেক্ষা করছেন। কেউ কেউ সড়কের পাশে বিছানা পেতে রাত কাটাচ্ছেন, আবার কেউ মোটরসাইকেলের ওপর বা পাশে বসে সময় পার করছেন।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, অনেক বাইকার আগের রাত থেকেই পাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন। প্রতিটি মোটরসাইকেলে সর্বাধিক ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। এই সীমিত বরাদ্দের কারণে চালকরা আগেভাগে লাইনে দাঁড়িয়ে থাকা ছাড়া বিকল্প দেখছেন না।
অনেক মোটরসাইকেল চালক জানিয়েছেন, যদি বরাদ্দ ৫০০ টাকায় হত, তবে তাদের ভোগান্তি অনেকটা কমত। দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল না পাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা চালকরাও চরম দুর্ভোগে পড়ছেন।