Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
10:50 am

লিংক কপি করা হয়েছে!

কেরানীগঞ্জ কারখানায় আগুন ৬ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

কেরানীগঞ্জ কারখানায় আগুনে ৬ নিহত হত্যা মামলা ও গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় কারখানার মালিকসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. ইমান উল্লাহ ওরফে মাস্তানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এ আদেশ দেন। একই সঙ্গে তার ১০ দিনের রিমান্ড আবেদন শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারখানার মালিক মো. আকরাম উল্লাহ আকরাম ও আহনাফ আকিফ আকরামের সঙ্গে ইমান উল্লাহ এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।

গত শনিবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকার একটি গলিতে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন মীম আক্তার, শাহীনুর বেগম ও মঞ্জু বেগম। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কোনো ব্যবস্থা ছিল না। অভিযোগ রয়েছে, শিশু ও নারী শ্রমিক দিয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল।

এ ঘটনায় আহত কয়েকজনকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ বলছে, পুরো ঘটনার পেছনে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...