Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 April, 2026,
2:54 pm

লিংক কপি করা হয়েছে!

বিতর্কের অবসান, শোভাযাত্রার নতুন নাম ঘোষণা

বিতর্কের অবসান, নববর্ষের শোভাযাত্রার নতুন নাম ঘোষণা

সংগৃহীত ছবি

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে দীর্ঘদিনের নামসংক্রান্ত বিতর্কের অবসান ঘটিয়ে এবার শোভাযাত্রার নতুন নাম নির্ধারণ করেছে সরকার। চলতি বছর পহেলা বৈশাখে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এর আগে বাংলা নববর্ষ এবং দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন উপলক্ষে এক বৈঠক করেন তিনি। বৈঠকে চাকমা, মারমা, ত্রিপুরা ও গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের উৎসব নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অপ্রয়োজনীয়। এ ধরনের বিভাজনের পরিবর্তে বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠাই হওয়া উচিত।

তিনি জানান, এসব বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবারের পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখা হবে এবং ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, নাম পরিবর্তনের কারণে আন্তর্জাতিক স্বীকৃতিতে কোনো প্রভাব পড়বে না। ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে উৎসবকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বিতর্কমুক্ত রাখার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...