Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও শপিংমলের সময়সূচিতে আগে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল, তা কিছুটা শিথিল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রোববার দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

এর আগে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে জ্বালানি ব্যবহারে সাশ্রয় আনতে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতি সামাল দিতে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি জনজীবনের স্বাভাবিক কার্যক্রম চালু রাখাও গুরুত্বপূর্ণ। সেই ভারসাম্য বজায় রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি কার্যকর হওয়ার ফলে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...