Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 April, 2026,
1:31 pm

লিংক কপি করা হয়েছে!

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল, চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল, চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

সংগৃহীত ছবি

মালয়েশিয়া থেকে আমদানি করা প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবস্থান নেয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

জানা গেছে, জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইড শিপিং লাইনস।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, জাহাজে থাকা ডিজেলের একটি অংশ বহির্নোঙরেই ছোট জাহাজের মাধ্যমে খালাস করতে হবে। প্রায় ৫ থেকে ৬ হাজার টন ডিজেল লাইটারিং প্রক্রিয়ায় নামানো হবে, যা সম্পন্ন করতে একাধিক ধাপের প্রয়োজন হবে।

সবকিছু ঠিক থাকলে, রোববার জাহাজটি পতেঙ্গা ডলফিন জেটিতে ভেড়ানোর কথা রয়েছে।

এর আগে সিঙ্গাপুর থেকে আসা আরেকটি জাহাজ ‘ইয়ান জিং হে’ প্রায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে এসে খালাস কার্যক্রম শুরু করেছে। জাহাজটি বর্তমানে পদ্মা অয়েলের ডলফিন জেটিতে অবস্থান করছে এবং শিগগিরই বন্দর ত্যাগ করবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে চলমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিরতার পর এটি চট্টগ্রাম বন্দরে আসা দশম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রচলিত উৎসের পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানি জোরদার করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...