Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 April, 2026,
4:04 pm

লিংক কপি করা হয়েছে!

সন্ধ্যার আগেই ১৬ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, বইতে পারে ৬০ কিমি বেগের হাওয়া

সন্ধ্যার আগেই ১৬ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, বইতে পারে ৬০ কিমি বেগের হাওয়া

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিকেলের মধ্যেই ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রাজধানীসহ অন্তত ১৬ জেলায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, Rajshahi, Pabna, Bogura, Dhaka, Tangail, Mymensingh, Faridpur, Madaripur, Jashore, Kushtia, Khulna, Barishal, Patuakhali, Noakhali, Cumilla এবং Sylhet অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াও হতে পারে বলে জানানো হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা বলছেন, দিনের তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে হঠাৎ করে এমন ঝড়ো আবহাওয়া তৈরি হচ্ছে। তাই বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...