Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 5 April, 2026,
11:06 am

লিংক কপি করা হয়েছে!

পাইলট মিললেও ইরান থেকে বের হওয়াই বড় চ্যালেঞ্জ

পাইলট মিললেও ইরান থেকে বের হওয়াই বড় চ্যালেঞ্জ

সংগৃহীত ছবি

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে তাকে ঘিরে এখনো চরম ঝুঁকির মধ্যে রয়েছে উদ্ধারকারী দল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera কে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তীব্র গোলাগুলির মধ্য দিয়ে ওই ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং তাকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, তিনি এখনো ইরানের ভেতরেই অবস্থান করছেন। ফলে তাকে সম্পূর্ণ নিরাপদে সরিয়ে নেওয়া না পর্যন্ত অভিযান শেষ বলা যাচ্ছে না। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, উদ্ধারকারী ইউনিট এখনো বিপজ্জনক পরিবেশে কাজ করছে।

উদ্ধার হওয়া ওই ক্রু সদস্যকে জীবিত পাওয়া গেলেও তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুরো দলকে ইরান থেকে বের করে আনতে না পারলে যেকোনো সময় পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম The Telegraph জানিয়েছে, ইরানের দেহদাস্তে এলাকায় রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর কাছাকাছি এলাকাতেই সম্প্রতি মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়।

ঘটনার পরপরই নিখোঁজ ক্রুকে খুঁজতে ব্যাপক তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। উদ্ধার মিশনে অংশ নিতে বিশেষ বাহিনীর সদস্যরাও গোপনে ইরানে প্রবেশ করে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম CBS News এর প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযানের সময় ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে একটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।

অন্যদিকে নিখোঁজ পাইলটকে ধরতে ইরানও সমান্তরালভাবে অভিযান চালায়। তাকে খুঁজে দিতে পারলে পুরস্কার ঘোষণার খবরও সামনে আসে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী ওই ক্রু সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই উদ্ধার অভিযান বড় ধরনের সামরিক ঝুঁকি তৈরি করেছে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...