Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর প্রথম পর্বের টিজার প্রকাশ করা হয়েছে। রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, যিনি ইতিমধ্যেই দর্শক ও নেটিজেনদের মন জয় করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের মতে, ‘রামা গ্লিম্পস’ টিজারে রামের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের সংক্ষিপ্ত ঝলক দেখানো হয়েছে। এতে কোনো সংলাপ বা গান নেই; শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে দৃশ্যগুলো উপস্থাপন করা হয়েছে।

প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভিএফএক্সের কাজ প্রশংসিত হয়েছে। তবে টিজার উন্মোচনকালে কিছু জটিলতার সম্মুখীন হতে হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানকে। মুম্বাইয়ে ইন্ডিয়া গেটে বড় আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টিজার উন্মোচিত হয়।

প্রায় ৪০০০ কোটি টাকা বাজেটের এই সিনেমা পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। রামের চরিত্রে রণবীর কাপুর, সীতায় সাই পল্লবী, লক্ষ্মণে রবি দুবে, হনুমানে সানি দেওল, আর রাবণে যশ অভিনয় করছেন।

ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে ‘রামায়ণ’ মুক্তি পাবে দুই ভাগে। প্রথম অংশ আসছে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ মুক্তি পাবে আগামী বছরের দীপাবলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...