Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান রেসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।

৩৭ বছর বয়সী এই তারকা প্রায় সাড়ে সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। তবে তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে লায়ন্স দলের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে কোচিং ও মেন্টরিংয়ের মাধ্যমে তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে কাজ করবেন।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ডুসেনের। পরের বছর ওয়ানডে অভিষেকেই পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে ৭১ ম্যাচে ৫০-এর বেশি গড়ে ২৬৫৭ রান করেছেন ডুসেন। তার ঝুলিতে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৭টি অর্ধশতক। টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচে ১৪০৬ রান করেছেন, আর টেস্টে ১৮ ম্যাচে সংগ্রহ ৯০৫ রান।

অবসরের ঘোষণায় তিনি বলেন, “গর্ব ও কৃতজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। প্রোটিয়া জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।”

ডুসেন আরও জানান, পরিবারের সমর্থন ও ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে বেড়ে ওঠা তাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে।

তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ অংশগ্রহণের অভিজ্ঞতা। ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মাঠ ছাড়ছেন না ডুসেন – নতুন ভূমিকায় ক্রিকেটের সঙ্গেই থাকতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...