৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য আগামী রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে হামের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় গ্যাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ঋণ হিসেবে নেওয়া হচ্ছে, যা পরবর্তীতে পরিশোধ করা হবে।
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন চালু করা হচ্ছে। জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে এক মাসব্যাপী চলবে এই কর্মসূচি। এতে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুই এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে।