বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ পেয়েছেন। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। তবে সফরের মাঝপথে মঙ্গলবার অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করেছে এবং বর্তমানে তিনি দেশ ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির আগমন সম্পর্কে সংসদ সদস্যদের আগে থেকেই বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল। বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ একাধিক সংগঠন তার সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করে।
উল্লেখ্য, বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের কারণে এর আগেও যুক্তরাজ্যে আজহারির প্রবেশ এবং বাংলাদেশে প্রকাশ্যে সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ডেইলি মেইল তার অতীত নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেছে।