বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশে আপাতত জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে দেশে পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের বর্তমান মজুতের তথ্যও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, দেশে বর্তমানে মোট প্রায় ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে।
এর মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। বর্তমানে প্রায় ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল মজুত রয়েছে প্রায় ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।
কর্মকর্তারা জানান, মার্চ মাসে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হয়নি এবং এপ্রিল মাসেও সংকট হওয়ার সম্ভাবনা নেই।
তারা আরও বলেন, জ্বালানি পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি জ্বালানি বিক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে একটি মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগিরই পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে আতঙ্ক কমিয়ে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এখনো কোনো মতামত নেই।