Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 31 March, 2026,
12:15 pm

লিংক কপি করা হয়েছে!

পাম্পে পাম্পে তেল নেই, চট্টগ্রামে জনভোগান্তি চরমে

পাম্পে পাম্পে তেল নেই, চট্টগ্রামে জনভোগান্তি চরমে

চট্টগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। নগরীর বেশিরভাগ পেট্রোলপাম্পে ‘অকটেন নেই’ কিংবা ‘তেল নেই’ নোটিশ ঝুলতে দেখা যাচ্ছে। কোথাও আবার সীমিত পরিমাণে তেল বিক্রি হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর নজরদারি শুরু করেছে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনে তেল বিক্রি না করার নির্দেশ দিয়েছে পুলিশ। মোটরসাইকেলের ক্ষেত্রে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অকটেন দেওয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করতে মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরাসরি পাম্পে উপস্থিত থেকে তেল বিক্রির কার্যক্রম তদারকি করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর থেকেই দেশের বাজারে চাপ বাড়ে। অনেকেই অতিরিক্ত তেল মজুতের চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর মধ্যে ঈদ পরবর্তী সময়ে সরবরাহ কমে যাওয়ায় সংকট প্রকট আকার ধারণ করেছে।

ফিলিং স্টেশন মালিকরা বলছেন, চাহিদার তুলনায় অর্ধেক জ্বালানিও ডিপো থেকে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ব্যাংকিং জটিলতার কারণে অনেক ডিলার সময়মতো অর্থ পরিশোধ করতে না পারায় সরবরাহে বিঘ্ন ঘটছে।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। চকবাজার, বহদ্দারহাট, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, ষোলশহরসহ বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন চালকরা। কিছু পাম্প নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকলেও অনেক জায়গায় পুরোপুরি বিক্রি বন্ধ রয়েছে।

চালকদের অভিযোগ, আগে যেখানে দিনরাত তেল পাওয়া যেত, এখন সেখানে নির্দিষ্ট সময় ছাড়া তেল মিলছে না। এতে পেশাজীবী চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে এবং বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...