Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 30 March, 2026,
5:17 pm

লিংক কপি করা হয়েছে!

৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের জন্য হামের বিশেষ টিকাদান শুরু

৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের জন্য হামের বিশেষ টিকাদান শুরু

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে এক মাসব্যাপী চলবে এই কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই উদ্যোগের আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এ কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে।

সোমবার ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।

তিনি বলেন, দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম চালু থাকলেও বর্তমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে রুটিন কার্যক্রমের বাইরে একটি বিশেষ কর্মসূচি হিসেবে পরিচালিত হবে।

বর্তমানে ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হলেও নতুন ক্যাম্পেইনে বয়সসীমা বাড়িয়ে ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ক্যাম্পেইন শুরুর আগে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানানো হবে। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিটি এলাকায় লক্ষ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

এ কর্মসূচিতে আন্তর্জাতিক জোট গ্যাভি আর্থিক সহায়তা, টিকা ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য উপকরণ পৌঁছে দেওয়া হবে।

এর আগে টিকা সংগ্রহের জন্য সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...