গণভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শিশির মনির। তার মতে, কোনোভাবে গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে।
সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত কোনো গণভোট বাতিল করা হলে তার প্রভাব সাধারণ নির্বাচনের ফলাফলেও পড়তে পারে। এতে নির্বাচিত সংসদের সাংবিধানিক বৈধতা প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের আইনি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে আইনগত বিশ্লেষণ প্রয়োজন।
এ সময় তিনি গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের বিষয়েও প্রতিবাদ জানান।
শিশির মনির অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত কমিশনে প্রায় ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হলেও বিএনপি কিছু বিষয়ে অবস্থান পরিষ্কার করছে না।
এখনো কোনো মতামত নেই।