SHELL-OK-8.1.34 ইরানের পারমাণবিক সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা ট্রাম্পের pobo24

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
2:17 pm

লিংক কপি করা হয়েছে!

ইরানের পারমাণবিক সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা ট্রাম্পের

ইরানের পারমাণবিক সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা ট্রাম্পের pobo24

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে।

তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। যদিও পরিকল্পনাটির প্রতি তিনি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার কৌশলের অংশ হতে পারে।

অন্যদিকে, দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ইসফাহান পারমাণবিক স্থাপনায় থাকা ইউরেনিয়াম জব্দ করা বা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত এবং খারগ দ্বীপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো অভিযানে ব্যবহার করা হতে পারে।

এর আগে একই সংবাদমাধ্যম জানিয়েছিল, ইসফাহানের একটি পাহাড়ের গভীরে সংরক্ষিত প্রায় বোমা তৈরির উপযোগী পারমাণবিক উপাদান ধ্বংসের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

সূত্র: বিবিসি

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...