SHELL-OK-8.1.34 ইতিহাস গড়লেন প্রোটিয়া নারী ক্রিকেটার কায়লা

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
12:30 pm

লিংক কপি করা হয়েছে!

ইতিহাস গড়লেন প্রোটিয়া নারী ক্রিকেটার কায়লা

ইতিহাস গড়লেন প্রোটিয়া নারী ক্রিকেটার কায়লা

সংগৃহীত ছবি

রুদ্ধশ্বাস ম্যাচ, শেষ ওভারের নাটকীয়তা আর অভিষেকেই বিশ্বরেকর্ড সব মিলিয়ে স্মরণীয় এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার নারী দল। আর এই জয়ের নায়ক কায়লা রেনেকে।

নিউজিল্যান্ডের দেওয়া ২৬৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯০ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। সেখান থেকেই নাদিন ডি ক্লার্ককে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন কায়লা।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান, হাতে মাত্র ২ উইকেট। বল হাতে ছিলেন অভিজ্ঞ সুজি বেটস। প্রথম তিন বলে আসে মাত্র ২ রান-চাপ তখন চরমে।

তবে চতুর্থ বলেই ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করেন কায়লা। আর শেষ বল-গ্যালারিতে! ছক্কায় নিশ্চিত করেন অবিশ্বাস্য জয়।

মাত্র ৩২ বলে অপরাজিত ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।

এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন কায়লা রেনেকে। আর তাতেই গড়েন অনন্য এক বিশ্বরেকর্ডক্রিকেট ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিনি ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে অভিষেক ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেও শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন এই অলরাউন্ডার।

শুধু ব্যাট নয়, বল হাতেও ছিলেন কার্যকর। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে রেখেছিলেন তিনি।

সব মিলিয়ে অভিষেকেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন এক তারকার আগমনের বার্তা দিলেন কায়লা রেনেকে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...