SHELL-OK-8.1.34 শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু টালিউড অভিনেতা রাহুলের

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
11:22 am

লিংক কপি করা হয়েছে!

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু টালিউড অভিনেতা রাহুলের

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু টালিউড অভিনেতা রাহুলের

সংগৃহীত ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) আর নেই। ভারতের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। শুটিংয়ের এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে ইউনিটের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে সবাই যখন বিরতিতে ছিলেন, তখন রাহুল আরও কিছু শট দিতে যান। কিন্তু মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা।

তিনি বলেন, “একজন সম্পূর্ণ সুস্থ মানুষ এভাবে হঠাৎ চলে যাবে-এটা মানা খুব কঠিন।”

রাহুলের অভিনয়জীবন শুরু হয়েছিল থিয়েটার দিয়ে। চার শতাধিক নাটকে অভিনয়ের পর তিনি বড় পর্দায় কাজ শুরু করেন। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

ছোট পর্দাতেও তার উপস্থিতি ছিল সমান উজ্জ্বল। সাম্প্রতিক ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’তে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল। পাশাপাশি তার উপস্থাপিত পডকাস্ট ‘সহজ কথা’ও জনপ্রিয় হয়ে উঠেছিল।

তার আকস্মিক মৃত্যুতে টালিউডে নেমে এসেছে শোকের ছায়া।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...