SHELL-OK-8.1.34 মধ্যপ্রাচ্যের বাইরে জ্বালানি উৎস খুঁজছে সরকার | Porbo24

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
11:31 am

লিংক কপি করা হয়েছে!

বিকল্প জ্বালানি উৎসে ঝুঁকছে সরকার, কমবে মধ্যপ্রাচ্য নির্ভরতা

ভারত থেকে আজ আসছে

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহে ধাক্কা লেগেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই পরিস্থিতিতে সরকার মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে।

তবে সরবরাহে অনিশ্চয়তা, বৈশ্বিক প্রতিযোগিতা এবং বাজার অস্থিরতার কারণে এপ্রিল থেকে জুন এই তিন মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার।

জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্র জানায়, দেশের প্রায় ৮০ শতাংশ অপরিশোধিত তেল ও এলএনজি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। বেসরকারি খাতে এলপিজির অর্ধেকের বেশি আসে একই অঞ্চল থেকে। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে বিপিসি সরাসরি ক্রয়পদ্ধতিতে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে এবং ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান সরবরাহে সম্মতি দিয়েছে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল থেকে ২ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন পাওয়া গেছে। তবে অন্যান্য প্রস্তাব এখনো অনিশ্চিত।

কাজাখস্তান ও নাইজেরিয়ার মতো দেশ থেকে দীর্ঘমেয়াদি আমদানির পরিকল্পনাও করছে সরকার। তবে পরিবহন ব্যয় বেশি হলেও সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

এদিকে এলপিজি আমদানিতেও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশে মাসে প্রায় দেড় লাখ টন এলপিজির চাহিদা থাকলেও হরমুজ প্রণালি সংকটের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি প্রায় বন্ধ। ফলে বিকল্প উৎস থেকে আমদানি বাড়াতে গিয়ে ব্যয় বাড়ছে।

এলএনজি সরবরাহেও চাপ বাড়ছে। দেশে দৈনিক প্রায় ৪৩০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজির অবদান কমে গেছে। একই সঙ্গে বিশ্ববাজারে এলএনজির দাম দ্বিগুণের বেশি বেড়েছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, এপ্রিল পর্যন্ত বড় ধরনের ঘাটতি না হলেও ভবিষ্যৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কাতার ও ওমান থেকে সরবরাহ অনিশ্চিত হওয়ায় বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও অ্যাঙ্গোলার মতো বিকল্প উৎসের দিকে ঝুঁকছে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি উৎসে বৈচিত্র্য না আনলে ভবিষ্যতে এমন সংকট আরও ঘনীভূত হতে পারে। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কৌশল নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...