SHELL-OK-8.1.34 টেকনাফে ধরা পড়ল ১৬ কেজির বিরল কোরাল মাছ | Porbo24

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 March, 2026,
4:25 pm

লিংক কপি করা হয়েছে!

টেকনাফে ধরা পড়ল ১৬ কেজির বিরল কোরাল মাছ

টেকনাফে ধরা পড়ল ১৬ কেজির বিরল কোরাল মাছ

সংগৃহীত ছবি

টেকনাফের শাহপরীর দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

রবিবার (২৯ মার্চ) বিকেলে শাহপরীর দ্বীপের মাঝের পাড়া সৈকতে স্থানীয় জেলে দিল মোহাম্মদের জালে মাছটি ধরা পড়ে।

দিল মোহাম্মদ জানান, প্রতিদিনের মতো তিনি সাগরে জাল ফেলেছিলেন। বিকেলের দিকে জাল টানার সময় অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে স্থানীয়দের সহায়তায় জাল তুলে দেখেন বড় আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়েছে।

পরে মাছটি স্থানীয় ব্যবসায়ী সোলতান আহমদের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

মাছ ব্যবসায়ী সোলতান আহমদ বলেন, মাছটির ওজন ১৬ কেজিরও বেশি। বাজারে এর ভালো চাহিদা থাকায় তিনি এটি প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা জানান, সাগরের কোরাল মাছ অত্যন্ত সুস্বাদু এবং বাজারে এর চাহিদা বেশি। সাধারণত এ প্রজাতির মাছ ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে, তবে এর চেয়েও বড় আকারের কোরাল ধরা পড়ার নজির রয়েছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...