SHELL-OK-8.1.34 ৮ দিনেই ২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’ | Porbo24 News

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 March, 2026,
4:07 pm

লিংক কপি করা হয়েছে!

৮ দিনেই ২ কোটির আয়, দৌড়ে এগিয়ে ‘বনলতা এক্সপ্রেস’

৮ দিনেই ২ কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

সংগৃহীত ছবি

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে দর্শক টানছে ছবিটি, একই সঙ্গে করছে ভালো ব্যবসা।

মুক্তির মাত্র আট দিনেই সিনেমাটি ২ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি বলেন, “এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের। দর্শকরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি, লায়ন সিনেমাসে ৩টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। তবে দর্শক চাহিদার তুলনায় শো কম থাকায় অনেকেই টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, “অনেকেই অভিযোগ করছেন টিকিট পাচ্ছেন না। কিন্তু শো বাড়ানো বা কমানোর বিষয়টি হল কর্তৃপক্ষের। আমরা শুধু দর্শকের ভালোবাসা পাচ্ছি, সেটাই বড় বিষয়।”

একটি ট্রেনযাত্রাকে ঘিরে নির্মিত এই সিনেমায় যাত্রীদের জীবনের নানা গল্প উঠে এসেছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...