SHELL-OK-8.1.34 বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর মৃত্যু তদন্তে পুলিশ |Porbo24

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 March, 2026,
3:16 pm

লিংক কপি করা হয়েছে!

বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর মৃত্যু, তদন্তে পুলিশ

সংগৃহীত ছবি

রাজধানীর বনশ্রীর একটি ভাড়া বাসায় এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম লাইকা মিলিন (১৭)। তিনি বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রামপুরা ডি ব্লকের একটি ভবনের চতুর্থ তলার বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সকালে কলেজে যাওয়ার প্রস্তুতির সময় লাইকা নিজের কক্ষে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার বাবা শাহাদাত হোসেন জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে সাইনোসাইটিসজনিত সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাও চলছিল।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

লাইকার গ্রামের বাড়ি শরীয়তপুরের ঘোষাইরহাট উপজেলায়।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...