ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো নতুন গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। গুঞ্জন উঠেছে, মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান এই তারকা, যেখানে ইতোমধ্যেই খেলছেন লিওনেল মেসি।
বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, কাসেমিরোকে দলে ভেড়াতে ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে। ক্লাবটি একটি প্রাথমিক প্রস্তাবও দিয়েছে এবং দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।
রোমানো আরও জানিয়েছেন, কাসেমিরো নিজেও এমএলএসে খেলার বিষয়ে আগ্রহী। ইন্টার মায়ামির ভবিষ্যৎ পরিকল্পনা, মেসি-সুয়ারেজদের মতো তারকাদের উপস্থিতি এবং মায়ামির জীবনযাপন সব মিলিয়ে এই প্রস্তাব তাকে আকৃষ্ট করেছে।
তবে এই ট্রান্সফার এখনো চূড়ান্ত হয়নি। ইউরোপের কয়েকটি ক্লাব এবং সৌদি আরব থেকেও কাসেমিরোর জন্য আগ্রহ রয়েছে। সব দিক বিবেচনা করে খুব শিগগিরই নিজের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
এখনো কোনো মতামত নেই।