SHELL-OK-8.1.34 রংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ী

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 29 March, 2026,
2:03 pm

লিংক কপি করা হয়েছে!

রংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ী

রংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ী

সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে মজুদ রাখা পেট্রল জব্দ করা হয় এবং তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জেসমিন আক্তার।

প্রশাসন সূত্রে জানা যায়, বড়বিল ইউনিয়নের ‘সবুজ স্টোর’-এর মালিক দীর্ঘদিন ধরে গোপনে প্লাস্টিকের ড্রামে পেট্রল মজুদ করে বাড়িতে সংরক্ষণ করতেন। পরে তিনি তা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করতেন। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকটও তৈরি হচ্ছিল।

শনিবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রল উদ্ধার করা হয়। পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়।

এদিকে একই দিনে রংপুরের বিভিন্ন পেট্রল পাম্পে তেল সংকটের চিত্র দেখা গেছে। সকাল থেকেই পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে তেল বিক্রি করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...