বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক মতবিনিময়কে কেন্দ্র করে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের শেষদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সেখানে যোগ দেন। তিনি উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জামায়াত আমীরের দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য হাফেজ বায়েজিদ বোস্তামী ও সাইদুল ইসলাম। এছাড়া বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।
বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এখনো কোনো মতামত নেই।