দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্দোনেশিয়া। ডিজিটাল নিরাপত্তা জোরদার ও শিশুদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সরকার জানিয়েছে, অনলাইনে ক্ষতিকর কনটেন্ট, সাইবার বুলিং এবং আসক্তির ঝুঁকি থেকে শিশুদের রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট বয়সের নিচে থাকা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত বা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। প্রয়োজনে প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাইয়ের কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করল। ভবিষ্যতে অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধু নিষেধাজ্ঞা নয় সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল শিক্ষা বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।
এখনো কোনো মতামত নেই।