SHELL-OK-8.1.34 ৪৮ ঘণ্টায় ২৭৭ মিলিয়ন! ‘হ্যারি পটার’ ট্রেলারে নতুন রেকর্ড

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
6:04 pm

লিংক কপি করা হয়েছে!

৪৮ ঘণ্টায় ২৭৭ মিলিয়ন! ‘হ্যারি পটার’ ট্রেলারে নতুন রেকর্ড

৪৮ ঘণ্টায় ২৭৭ মিলিয়ন! ‘হ্যারি পটার’ ট্রেলারে নতুন রেকর্ড

সংগৃহীত ছবি

মুক্তির আগেই রেকর্ড গড়লো ‘হ্যারি পটার’ সিরিজ। প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই এর ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ২৭৭ মিলিয়ন, যা এইচবিও ও এইচবিও ম্যাক্স-এর ইতিহাসে সর্বাধিক।

প্রকাশের পর থেকেই ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিউয়ের বড় অংশ এসেছে ইউটিউব থেকে। পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটক এবং এইচবিও ম্যাক্স প্ল্যাটফর্ম থেকেও এসেছে বিপুল সাড়া।

ট্রেলারে দেখা যায়, নতুন হ্যারি ডমিনিক ম্যাকলাফলিন-নিজের অতীত ও বাবা-মা সম্পর্কে জানার চেষ্টা করছে। অন্যদিকে হ্যাগ্রিড তাকে সাহস ও মানবিকতার পাঠ দিচ্ছেন।

হগওয়ার্টসের জাদুকরী পরিবেশ, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে বন্ধুত্ব, সোর্টিং হ্যাট, হার্বোলজি ক্লাস এবং গ্রিফিন্ডরের হয়ে কুইডিচ খেলার দৃশ্য সব মিলিয়ে ট্রেলারটি ভক্তদের জন্য নস্টালজিয়া ও নতুনত্বের মিশেল হয়ে উঠেছে।

সিরিজটিতে আলবাস ডাম্বলডোর চরিত্রে জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগাল চরিত্রে জ্যানেট ম্যাকটের এবং সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিদু অভিনয় করছেন। এছাড়া নেভিল লংবটম, ড্রাকো ম্যালফয়সহ পরিচিত চরিত্রগুলো নতুন মুখে দেখা যাবে।

সিরিজটির শোরানার ফ্রান্সেসকা গার্ডিনার এবং পরিচালনায় রয়েছেন মার্ক মাইলোড।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের বড়দিনে এইচবিও-তে সিরিজটির সম্প্রচার শুরু হবে এবং একই সঙ্গে এইচবিও ম্যাক্স-এ স্ট্রিমিং করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...