SHELL-OK-8.1.34 তেল সংকট নিয়ে রাতেই ডিপো পরিদর্শনে জ্বালানিমন্ত্রী

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
4:56 pm

লিংক কপি করা হয়েছে!

তেল সংকট নিয়ে রাতেই ডিপো পরিদর্শনে জ্বালানিমন্ত্রী

তেল সংকট নিয়ে রাতেই ডিপো পরিদর্শনে জ্বালানিমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী

পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সব ডিপো থেকেই নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে এবং ডিপো থেকে তেল বেরও হচ্ছে। তবে এরপরও কোথাও কোথাও তেলের সংকটের খবর পাওয়া যাচ্ছে, যা নিয়ে উদ্বেগ রয়েছে।

মন্ত্রী বলেন, কীভাবে সুষমভাবে তেল বণ্টন করা যায় সে বিষয়ে ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রত্যেক ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দেশের কোনো পাম্পে তেলের ঘাটতি না থাকে।

তিনি আরও বলেন, ‘আমি যেন না শুনি কোনো পাম্পে তেল পৌঁছায়নি। প্রতিটি পাম্পে ঠিকমতো সরবরাহ নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী আশা প্রকাশ করে জানান, শনিবার থেকেই এই নির্দেশনা বাস্তবায়ন শুরু হবে এবং পরিস্থিতির উন্নতি হবে।

ডিপো পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এখানে কোনো সিন্ডিকেট বা চোরাকারবারি সক্রিয় আছে কিনা তা খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় পরিকল্পনা দেওয়ার জন্যই তিনি রাতেই পরিদর্শনে এসেছেন।

এ সময় তিনি উপস্থিত সেনাবাহিনীর কর্মকর্তাদেরও নির্দেশ দেন, যদি কোনো সিন্ডিকেট বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকে, তাহলে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

উল্লেখ্য, বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রায় ২০টি জেলার পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ করা হয়। ইরান যুদ্ধ পরিস্থিতির পর থেকে এখানে রেশনিং পদ্ধতিতে তেল বিতরণ চলছে, যার আওতায় প্রতিদিন গড়ে ২৫০ থেকে ২৮০টি পাম্পে সরবরাহ দেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...