Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
পাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীসাবেক ডিআইজি থেকে র‌্যাব ডিজি, দায়িত্বে আহসান হাবীবপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীরানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমারড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত বিমানবন্দরতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীসাবেক ডিআইজি থেকে র‌্যাব ডিজি, দায়িত্বে আহসান হাবীবপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীরানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমারড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত বিমানবন্দরতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
2:02 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বচ্যাম্পিয়নদের হতাশ পারফরম্যান্স, সতর্কবার্তা স্কালোনির

বিশ্বচ্যাম্পিয়নদের হতাশ পারফরম্যান্স, সতর্কবার্তা স্কালোনির

জয় পেলেও পারফরম্যান্সে সন্তুষ্ট নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের পর সরাসরি স্বীকার করে নিলেন দল ভালো খেলেনি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমরা ভালো খেলিনি এবং এটাই বাস্তব। এই ম্যাচ থেকে অনেক কিছু ঠিক করার আছে।’

বিশ্বচ্যাম্পিয়ন দলটি পুরো ম্যাচে নিজেদের স্বাভাবিক ছন্দে ছিল না। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল কম, বরং দ্বিতীয়ার্ধে মৌরিতানিয়াই বেশি চাপ তৈরি করে।

এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন স্কালোনি। লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে নামানো হয় বিরতির পর। এমনকি মেসিকে খেলানো হয় আক্রমণের একদম সামনে। বিশ্বকাপ সামনে রেখে নতুন কৌশল যাচাইয়ের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই পরিবর্তনের প্রভাব পড়েছে পারফরম্যান্সে। স্কালোনি বলেন, ‘নতুন কিছু চেষ্টা করলে মাঝে মাঝে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ভুলগুলো এখন হওয়াই ভালো, যাতে বড় ম্যাচের আগে ঠিক করা যায়।’

গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের প্রীতি ম্যাচগুলোর মধ্যে অন্যতম বাজে পারফরম্যান্স। খেলায় তীব্রতা, গতি কোনোটাই ছিল না।’

তিনি মজা করে আরও বলেন, ‘ভাগ্যিস স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচটি বাতিল হয়েছে। আজকের মতো খেললে ওই ম্যাচে হারতে হতো।’

পরিসংখ্যানেও ফুটে উঠেছে আর্জেন্টিনার দুর্বলতা। ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রাখলেও শটে পিছিয়ে ছিল তারা। মৌরিতানিয়া নেয় ১১টি শট, যেখানে আর্জেন্টিনার শট মাত্র ৭টি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা নিতে পারে মাত্র একটি শট।

সব মিলিয়ে জয় পেলেও এই ম্যাচ আর্জেন্টিনার জন্য সতর্কবার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...