SHELL-OK-8.1.34 তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
1:16 pm

লিংক কপি করা হয়েছে!

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তেজগাঁওয়ের সাউদার্ন গ্রুপ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম মৃত স্বপন আলী। দুই ভাই–বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

পরিবারের বরাতে জানা গেছে, রাতে ইমন তার মামার মোটরসাইকেলে বন্ধু ওমর ফারুককে নিয়ে ঘুরতে বের হন। পরে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর পথচারীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা-পুলিশকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...