SHELL-OK-8.1.34 নেত্রকোনায় মজুত করা ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
12:34 pm

লিংক কপি করা হয়েছে!

নেত্রকোনায় ৮০০ লিটার পেট্রল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় ৮০০ লিটার পেট্রল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী এনায়েতুর রহমান ওই বাজারের একটি প্রতিষ্ঠানের মালিক।

আদালত সূত্রে জানা গেছে, তিনি লাইসেন্স ছাড়াই পেট্রল মজুত করে অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদাম থেকে ড্রামে সংরক্ষিত ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করে।

জব্দ করা পেট্রল সরকার নির্ধারিত মূল্যে প্রকাশ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...