Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
পাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীসাবেক ডিআইজি থেকে র‌্যাব ডিজি, দায়িত্বে আহসান হাবীবপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীরানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমারড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত বিমানবন্দরতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীসাবেক ডিআইজি থেকে র‌্যাব ডিজি, দায়িত্বে আহসান হাবীবপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীরানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমারড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত বিমানবন্দরতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
12:27 pm

লিংক কপি করা হয়েছে!

একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে ২,১৫৭ টাকা বৃদ্ধি

একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে ২,১৫৭ টাকা বৃদ্ধি

এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে সোনার দাম। শুক্রবার দাম কমার পর শনিবার সকাল থেকেই নতুন করে মূল্য বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ১৫৭ টাকা। ফলে নতুন করে ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা ভরিতে।

এর আগে শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। অর্থাৎ একদিনেই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

বাজুস জানায়, শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এ দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম একদিনে ১১০ ডলার বেড়ে ৪ হাজার ৪৯৪ ডলারে উঠেছে।

তবে দীর্ঘমেয়াদে সোনার দামে ওঠানামা অব্যাহত রয়েছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে দাম কমেছে প্রায় ৭৯৫ ডলার। এর প্রভাবে দেশে গত কয়েক দিনে ভরিতে বড় অঙ্কে দাম কমানো হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক সব মিলিয়ে সোনার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...