SHELL-OK-8.1.34 বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
12:02 pm

লিংক কপি করা হয়েছে!

আইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশে আইপিএল সম্প্রচার চালু রাখতে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না।

এর আগে, বিসিসিআইয়ের নির্দেশনায় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনায় দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই অবস্থান পরিবর্তন হয়েছে।

ডয়চে ভেলের বরাতে তথ্যমন্ত্রী বলেন, “আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে। কোনো চ্যানেল সম্প্রচার করতে চাইলে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।”

স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা কাউকে সম্প্রচার থেকে বিরত রাখব না। স্টার স্পোর্টস বা দেশের কোনো চ্যানেল চাইলে তারা আইপিএল সম্প্রচার করতে পারবে।”

এদিকে বাংলাদেশ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবুও জানিয়েছেন, আইপিএল সম্প্রচারে স্টার স্পোর্টসকে বাধা দেওয়ার কোনো নির্দেশনা তাদের কাছে নেই। তিনি বলেন, “সরকারি নির্দেশনা না থাকায় আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই। নতুন সরকার যদি ভিন্ন নির্দেশনা দেয়, তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...