ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শনিবার ভোরে এই হামলা চালানো হয়।
তবে হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের সংখ্যা কত সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।