Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
পাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীতেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহতপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীকেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সের বড় সিরিজআইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রীতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীতেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহতপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীকেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সের বড় সিরিজআইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রীতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
10:53 am

লিংক কপি করা হয়েছে!

ঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখী

ঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখী

ঈদের ছুটি শেষে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও রাজধানীর বাজারে এখনো স্বস্তি ফেরেনি। অনেক দোকান এখনো পুরোপুরি খোলেনি, ক্রেতার উপস্থিতিও স্বাভাবিক দিনের মতো নয়। তবে এর প্রভাব পড়েনি দামে বরং বেশির ভাগ নিত্যপণ্যেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

রাজধানীর মিরপুর-৬ ও মিরপুর-১১ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক ব্যবসায়ী ঈদের ছুটি শেষে এখনো কাজে ফেরেননি। অন্যদিকে ক্রেতাদের উপস্থিতিও কম।

তবে কম লেনদেনেও দামে কোনো স্বস্তি নেই। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারেই দাম বেশি থাকায় খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। সরবরাহ স্বাভাবিক হলে বাজারে কিছুটা স্থিতি ফিরতে পারে।

সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে মুরগির বাজারে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজি ৩৫০ টাকা, লেয়ার ৩৭০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকা। তুলনামূলক কম দামের ব্রয়লারও ২০০ থেকে ২২০ টাকার নিচে নামছে না।

মাংসের বাজারেও একই চিত্র। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস প্রায় ১২০০ টাকা কেজি।

মাছের বাজারেও স্বস্তি নেই। রুই ৩০০-৩৫০, কাতলা ৩২০-৩৫০, পাঙাশ ১৮০-২০০, তেলাপিয়া ১৮০-২২০ এবং চিংড়ি ৬৫০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারেও দামের ভিন্নতা রয়েছে। মিনিকেট চাল ৭০ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্র্যান্ডভেদে।

সবজির বাজারেও বাড়তি দাম অব্যাহত রয়েছে। করলা ১৬০, ঢ্যাঁড়শ ৮০, বরবটি ৮০, পটোল ৮০ এবং কাঁচা মরিচ ১৪০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে পেঁয়াজ ও আলুর দামে কিছুটা স্বস্তি রয়েছে। পেঁয়াজ ৪০-৫০ টাকা এবং আলু ২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়ার কারণে পণ্যের দাম কমানো সম্ভব হচ্ছে না।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...