SHELL-OK-8.1.34 ওয়ারজাবালের জোড়া গোলে স্পেনের জয়, উইর্টজে জার্মানির নায়ক

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
10:35 am

লিংক কপি করা হয়েছে!

ওয়ারজাবালের জোড়া গোলে স্পেনের জয়, উইর্টজে জার্মানির নায়ক

ওয়ারজাবালের জোড়া গোলে স্পেনের জয়, উইর্টজে জার্মানির নায়ক

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও জার্মানি। এক ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন, অন্য ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে জয় তুলে নিয়েছে জার্মানি

সার্বিয়ার বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। এরপর প্রথমার্ধের শেষদিকে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে সার্বিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। শেষদিকে অভিষেক ম্যাচেই গোল করে ভিক্টর মুনিয়োজ স্পেনের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন।

অন্যদিকে বাসেলে অনুষ্ঠিত ম্যাচে সাত গোলের রোমাঞ্চে জয় পায় জার্মানি। সুইজারল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পরে জনাথন তাহ গোল করে সমতা ফেরান। প্রথমার্ধে আবারও গোলের পাল্টাপাল্টি লড়াইয়ে সমতায় শেষ হয় খেলা।

দ্বিতীয়ার্ধে ফ্লোরিয়ান উইর্টজের গোলে এগিয়ে যায় জার্মানি। সুইজারল্যান্ড আবার সমতা ফেরালেও শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন উইর্টজ।

এই ম্যাচে দুই গোল ও দুই অ্যাসিস্ট করে জার্মানির জয়ের নায়ক হন উইর্টজ। অন্যদিকে জোড়া গোল করে স্পেনের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়ারজাবাল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...