SHELL-OK-8.1.34 এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে কঠোর বার্তা

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
10:11 am

লিংক কপি করা হয়েছে!

এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে কঠোর বার্তা

এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে কঠোর বার্তা

সংগৃহীত ছবি

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে নকল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু শিক্ষার্থী নয়, দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, এবারের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এবার থেকে উত্তরপত্র মূল্যায়নে কোনো ‘গ্রেস মার্ক’ বা অনুকম্পা দেওয়া হবে না বলেও জানান তিনি। শিক্ষার্থীরা যা লিখবে, সেই অনুযায়ী নম্বর পাবে-এমনটাই নিশ্চিত করতে চায় মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, ধাপে ধাপে সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। আপাতত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে আকস্মিক পরিদর্শনও করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্গম এলাকা, চরাঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি এলাকাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পরীক্ষার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে মুদ্রণ ও বিতরণ প্রক্রিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ব্যবস্থাকে ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নতুন সরকারের অধীনে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...