Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
পাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীতেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহতপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীকেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সের বড় সিরিজআইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রীতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীতেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহতপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীকেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সের বড় সিরিজআইপিএল সম্প্রচার নিয়ে স্পষ্ট বার্তা, বাধা নেই: তথ্যমন্ত্রীতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 28 March, 2026,
10:04 am

লিংক কপি করা হয়েছে!

ঢাকায় দুপুরেই বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

ঢাকায় দুপুরেই বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা চলমান গরমে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

এদিকে শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...