SHELL-OK-8.1.34 শেরপুরে আবাসিক ভবনে গোপনে তেল মজুদ, অভিযান

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 27 March, 2026,
2:02 pm

লিংক কপি করা হয়েছে!

শেরপুরে আবাসিক ভবনে গোপনে তেল মজুদ, অভিযান

শেরপুরে আবাসিক ভবনে গোপনে তেল মজুদ, অভিযান

সংগৃহীত ছবি

শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক তৈরি করে অবৈধভাবে ডিজেল মজুদ ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অনিয়মের সত্যতা পায়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া দাহ্য পদার্থ মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি বলেন, “আবাসিক ভবনে এ ধরনের দাহ্য পদার্থ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত সব তেল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...