Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 26 March, 2026,
10:20 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল

বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপের চতুর্থ ও শেষ ধাপের টিকিট বিক্রি আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে ফিফা।

এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, এই ‘লাস্ট-মিনিট’ বিক্রির ধাপ পুরো টুর্নামেন্ট চলাকালীন সময়জুড়ে খোলা থাকবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।

ফিফা জানায়, “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ধাপে ধাপে টিকিট বিক্রি করা হবে। এমনকি ম্যাচের দিনেও কিছু টিকিট ছাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে টিকিট বিক্রির প্রথম তিন ধাপে ৫০ কোটির বেশি আবেদন থেকে ১০ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে। আয়োজক দেশগুলোর ১৬টি স্টেডিয়াম মিলিয়ে মোট প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির সম্ভাবনা রয়েছে।

তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা। ইউরোপভিত্তিক সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ অতিরিক্ত মূল্য ও অস্বচ্ছ বিক্রয় প্রক্রিয়ার অভিযোগে ইউরোপীয় কমিশনে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “অস্বাভাবিক চাহিদার কারণেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।”

সমালোচনার মুখে ফিফা ৬০ ডলারের একটি বিশেষ ক্যাটাগরির টিকিট চালু করলেও তা ইতোমধ্যে প্রায় শেষ হয়ে গেছে বলে জানা গেছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...