Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 26 March, 2026,
3:05 pm

লিংক কপি করা হয়েছে!

ব্যাংকিং খাত সংস্কারে স্পষ্ট রোডম্যাপ চায় আইএমএফ

ব্যাংকিং খাত সংস্কারে স্পষ্ট রোডম্যাপ চায় আইএমএফ

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে। তবে ব্যাংকিং খাতের সংস্কারে একটি স্পষ্ট ও সময়াবদ্ধ পরিকল্পনা বা ‘রোডম্যাপ’ চেয়েছে সংস্থাটি।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ সফররত আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আলোচনা করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

বৈঠকে দেশের আর্থিক খাতের চলমান সংস্কার, সামষ্টিক অর্থনীতির সূচক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইএমএফ ব্যাংকিং খাতের স্বচ্ছতা, ঋণ ব্যবস্থাপনা এবং নীতিগত সংস্কারে আরও কাঠামোবদ্ধ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছে। সংস্থাটি এই পরিকল্পনাটি লিখিত আকারে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

এদিকে আইএমএফের পূর্বনির্ধারিত শর্তগুলোর মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং বিনিময় হারকে বাজারভিত্তিক করার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। এসব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলে মনে করছে সংস্থাটি।

বিশেষ করে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাম্প্রতিক পদক্ষেপগুলোকে কার্যকর হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংবাদকর্মীদের জানানো হয়, আগামী এপ্রিলে আইএমএফের ‘স্প্রিং মিটিং’ অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর একটি রিভিউ মিশন বাংলাদেশ সফর করবে।

এই মিশন দেশের অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রমের অগ্রগতি এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের বাস্তব চিত্র মূল্যায়ন করবে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...