ইসরায়েলের তেল আবিবের আকাশে হাজার হাজার কাকের ঝাঁকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা ও আলোচনা।
মঙ্গলবার শহরের আকাশজুড়ে কাকের বিশাল ঝাঁক উড়তে দেখা যায়। উঁচু ভবন ও ব্যস্ত সড়কের ওপর দিয়ে ঘুরতে থাকা এসব কাকের দৃশ্য অনেককেই বিস্মিত করেছে।
ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কেউ কেউ এটিকে ‘অশুভ সংকেত’ বা আসন্ন বিপদের পূর্বাভাস হিসেবে ব্যাখ্যা করেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সঙ্গে বিষয়টি যুক্ত করেও নানা মন্তব্য করতে দেখা গেছে।
তবে পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনো অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা নয়। ইসরায়েল বিশ্বে অন্যতম ব্যস্ত পাখির পরিযান পথের মধ্যে অবস্থিত। বসন্তকালে প্রতিবছর প্রায় ৫০ কোটি পাখি এই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, এই সময় হুডেড কাকসহ বিভিন্ন প্রজাতির পাখি শহরাঞ্চলে জড়ো হয়, যা সম্পূর্ণ স্বাভাবিক ঋতুভিত্তিক আচরণ।
তবুও সামাজিক মাধ্যমে অনেকেই বিষয়টিকে ঐতিহাসিক ও ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে যুক্ত করেছেন। কেউ কেউ প্রাচীন বিশ্বাস ও বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে এটিকে ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন।
এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা চলমান থাকায় এমন দৃশ্যকে ঘিরে মানুষের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।
এখনো কোনো মতামত নেই।